ময়মনসিংহ ব্যুরোঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে মাছের পোনাবাহী ট্রাক-ব্যাটারি চালিত অটোরিকশা সংঘর্ষে জামায়াত ইসলামীর দুইজন কর্মী ও অটোরিকশার চালকসহ তিন জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার গফরগাঁও -কিশোরগঞ্জ সড়কের পাঁচভাগ ইউনিয়নের চৌকা বাজার মোড়ে এই দূর্ঘটনাটি ঘটে।
স্থানীয়
ও পুলিশ সূত্রে জানা যায়, পাগলা থানার টাংগাব
ইউনিয়নের বটতলা বাজার এলাকা থেকে ছেড়ে আসা
হোসেনপুরগামী একটি যাত্রীবাহী ব্যাটারী চালিত
অটোরিকশা গফরগাঁও-হোসেনপুর সড়কের পাঁচভাগ ইউনিয়নের
চৌকা বাজার মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা
একটি দ্রতগতির মাছের পোনাবাহী ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গুরুতর
আহত হয়ে ব্যাটারি চালিত অটোরিকশা যাত্রী উপজেলার
বামনখালী গ্রামের জামায়াতে ইসলামী কর্মী ইকবাল হোসেনের (৪১) মৃত্যু হয়। আরো
চারজন যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের
উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক অটোরিকশা চালক উপজেলার দিঘীরপাড়
গ্রামের ওয়াসিম (২৮) ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাচঁবাগ ইউনিয়নের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর
কর্মী মিনারুল ইসলামকে (২৮) মৃত ঘোষণা করেন।
গুরুতর
আহত উপজেলার দুগাছিয়া গ্রামের নাজমুল (৩২) ও দিঘীরপাড় গ্রামের জিহাদ (২৪) গুরুতর আহত
অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পাগলা ওসি ফেরদৌস আলম বলেন,
দূর্ঘটনা কবলিত অটোরিকশা ও ট্রাক জব্দ করা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাক চালককে আটক করা
হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
আকাশজমিন/আরআর