ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২ কমলা হ্যারিসের বাড়িতে অনধিকার প্রবেশের চেষ্টা, পুলিশি নিরাপত্তা জোরদার রাজধানীতে সকালের বৃষ্টিতে সড়কে ভোগান্তি, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস ইয়েমেনে ফের তীব্র সংঘাত, ১২৯টি হামলার দাবি হুথিদের

সিরিজ নির্ধারণী ম্যাচে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৩:৪৪ পিএম

ক্রীড়া ডেস্কঃ

প্রথম দুই ওয়ানডে শেষে বাংলাদেশ শ্রীলঙ্কার চলমান সিরিজ - সমতায় রয়েছে। সিরিজের তৃতীয় শেষ ওয়ানডেতে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। অর্থাৎ, বাংলাদেশ আগে ফিল্ডিং করবে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় ম্যাচটি শুরু হবে। টসের সময় বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, একাদশে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। 

চোট শঙ্কা কাটিয়ে দলে আছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষা আরও বাড়ল মোহাম্মদ নাঈম শেখের। ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে ছিলেন এই বাঁ-হাতি ব্যাটার।

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে হারলেও একাদশে কোনো বদল আনেনি স্বাগতিক শ্রীলঙ্কা। পরিসংখ্যান বলছে, পাল্লেকেলে স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ হাইস্কোরিং হয়ে থাকে। লঙ্কান অধিনায়কও আগে ব্যাট করে ন্যূনতম ২৮০ রান তোলার ইচ্ছার কথা জানিয়েছেন।

ওয়ানডেতে বাংলাদেশ শ্রীলঙ্কা ১১তম সিরিজ খেলছে। এর আগে ১০ সিরিজের মধ্যে কেবল ২০২১ ২০২৪ সালে হওয়া সিরিজ জিতেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দুটোই ছিল ঘরের মাঠে। বিপরীতে শ্রীলঙ্কার জয় সিরিজে দুটি ড্র হয়েছে। ছাড়া এখন পর্যন্ত ৫৯ বার ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-শ্রীলঙ্কা। যেখানে বাংলাদেশের জয় ১৩টিতে। ছাড়া লঙ্কানরা জিতেছে ৪৪ বাকি ২টি ম্যাচে ফল আসেনি।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ : নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা আসিথা ফার্নান্দো।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর