সিরাজগঞ্জ প্রতিনিধি / : 321
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ
এর অভিযানে কামারখন্দ থানা এলাকা হতে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি
গ্রেফতার। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন, সিরাজগঞ্জ র্যাব-১২
এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার, দীপংকর ঘোষ।
মঙ্গলবার
(৮ জুলাই) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার, অতিরিক্ত পুলিশ
সুপার, দীপংকর ঘোষ জানান, অদ্য রাত ১২.১৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস
আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ভদ্রাঘাট বাজার হতে’’
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আবুল কামাল পিতা- মৃত চান্দু আলী, সাং-হোসেনপুর
খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী
আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা
হয়েছে।
উল্লেখ্য,
গত ২২ ফেব্রুয়ারি ২০২০ খ্রিঃ তারিখে আসামি মোঃ আবুল কামাল (৩৫), পিতা- মৃত চান্দু আলী,
সাং-হোসেনপুর খলিফাপাড়া থানা ও জেলা-সিরাজগঞ্জকে ২৭ গ্রাম হেরোইনসহ সিরাজগঞ্জ সদর থানা
কর্তৃক আটক হয় এবং উক্ত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬ (১) সারণী এর
৮ (গ) ধারায় একটি মাদক মামলা দায়ের হয়। যার মামলা নং-৬৫, উক্ত মামলার বিচার কাজ শেষে
অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০১, সিরাজগঞ্জ গত ১৫ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ উক্ত মামলায়
অভিযুক্ত মোঃ আবুল কামালকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/-টাকা
অর্থদন্ড অনাদায়ে আরো ০৬ মাস বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে। রায় হওয়ার পর থেকেই উক্ত
মামলার আসামি মোঃ আবুল কামাল দেশেরে বিভিন্ন প্রান্তে পরিচয় বদলে আত্মগোপনে ছিলেন।
আকাশজমিন/আরআর