ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

তাড়াশে ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


  • আপলোড সময় : মঙ্গলবার ০৮ জুলাই, ২০২৫ সময় : ৭:৪৬ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় এস.এম.রুহুল আমিন (৩৭) নামে দেশীগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান।



গত সোমবার (৭ জুলাই ) রাত ৯ টার দি‌কে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে তাড়াশ থানা পুলিশ। গ্রেপ্তার এস.এম.রুহুল আমিন উপজেলার ৮নং দেশীগ্রাম ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান গ্রামের মৃত আব্দুল কুদুস এর ছেলে।


তাড়াশ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলার এজহারভুক্ত আসা‌মি। তাকে গ্রেপ্তার করে আজ বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর