ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফিলিস্তিনে গণহত্যা ঠেকাতে ইউরোপ যথেষ্ট কিছু করছে না: স্পেন


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১০ জুলাই, ২০২৫ সময় : ১:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছে স্পেন। একইসঙ্গে ইউরোপীয় ইউনিয়ন এই গণহত্যা ঠেকাতে যথেষ্ট কিছু করছে না বলেও অভিযোগ করেছে দেশটি। বুধবার (৯ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার ফিলিস্তিনে গণহত্যার দায়ে সরাসরি ইসরায়েলকে অভিযুক্ত করেছেন এবং বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এই মানবিক সংকট ঠেকাতে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।

স্পেনের সংসদে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “কোনো দেশ যদি ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতিকে পদদলিত করে কিংবা অনাহার ও যুদ্ধকে অস্ত্র হিসেবে ব্যবহার করে একটি বৈধ রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তবে সেই দেশ ইউরোপের অংশীদার হতে পারে না। তিনি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার যে কার্যক্রম চালাচ্ছে, তা ইতিহাসে “২১শ শতকের অন্যতম অন্ধকারতম অধ্যায় হিসেবে বিবেচিত হবে।

সানচেজ বলেন, “যেসব মর্মান্তিক ছবি আমরা প্রতিদিন দেখছি — ধ্বংসস্তূপে পরিবারকে খুঁজে বেড়ানো শিশু, তীব্র খাদ্যসংকটে তাঁবুতে নিঃশ্বাসত্যাগ করা মানুষ — এগুলো কেবল আমাদের আবেগে আঘাত করা বা বিব্রত হওয়ার জন্য নয়। এই দৃশ্যগুলো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউরোপকে পদক্ষেপ নিতে বাধ্য করা উচিত।

তিনি বলেন, “যে কারণে আমরা রুশ প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য দোষারোপ করি, সেই একই অপরাধ যদি নেতানিয়াহু ফিলিস্তিনে করেন, তাহলে আমরা তাকে ছাড় দিতে পারি না।

প্রসঙ্গত, টানা ২১ মাস ধরে ফিলিস্তিনের গাজায় লাগাতার হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জাতিসংঘ ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

 

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর