রূপগঞ্জ(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের
রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ব্যবসায়ী মামুন ভুঁইয়া(৩৫) হত্যা মামলার
প্রধান আসামী জাহিদুল ইসলাম বাবু(২৩) ও রাসেল ফকিরকে(২৫) গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আজ
১০জুলাই বৃহস্পতিবার ভোরে শরিয়তপুর জেলা সদর থেকে জাহিদুল ইসলাম বাবুকে ও গত ৯ জুলাই
ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার রেলস্টেশন এলাকা থেকে রাসেল ফকিরকে গ্রেফতার
করে। জাহিদুল ইসলাম বাবুর বাড়ি ভুলতা মাঝিপাড়া ও রাসেল ফকিরের বাড়ি গোলাকান্দাইল এলাকায়।
রূপগঞ্জ
থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ব্যবসায়ী মামুন হত্যার ঘটনায় তার ভাই বাদল ভুঁইয়া
বাদী হয়ে ১৬জনকে নামীয় ও অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের
করেন। গ্রেফতারকৃত আসামী জাহিদুল ইসলাম বাবু ও রাসেল ফকিরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ
করা হয়েছে।
উল্লেখ্য
গত ১০ জুন মাঝিপাড়া গ্রামের আব্দুল মান্নান ভুঁইয়ার ছেলে ব্যবসায়ী মামুন ভুঁইয়াকে(৩৫)
দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।
আকাশজমিন/আরআর