সিরাজগঞ্জ প্রতিনিধি / : 300
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ
সদর উপজেলায় হুরাসাগর নদীতে গোসলে নেমে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু।বিষয়টি নিশ্চিত
করেছেন, কামারখন্দ উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল।
শুক্রবার
(১১ জুলাই) সন্ধ্যায় নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারুফা খাতুন (১১)
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি গ্রামের আব্দুল মোমিনের মেয়ে। সে
পোড়াবাড়ি উম্মে আয়মান রাজিয়া মহিলা মাদ্রাসার হেফজ শাখার শিক্ষার্থী ছিল।
কামারখন্দ
উপজেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক অপু কুমার মণ্ডল বলেন, বিকেলে মারুফা ও তার ৫ সহপাঠী
পোড়াবাড়ি এলাকায় হুড়াসাগর নদীতে গোসলে নামে। সঙ্গে থাকা ৫ সহপাঠী তীরে উঠলেও মারুফা
নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা ৬টার দিকে নদী থেকে মারুফার
মরদেহ উদ্ধার করা হয়।
আকাশজমিন/আরআর