ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে নাঃ ড. মঈন খান


  • আপলোড সময় : শনিবার ১২ জুলাই, ২০২৫ সময় : ৫:০৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ‘আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন-এ কথা এখন আর বিএনপি শুনতে চায় না। তিনি বলেন, ‘বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই যত দ্রুত সম্ভব জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে নির্বাচন আয়োজনের মাধ্যমে।

শনিবার রাজশাহ নগরীর ভুবনমোহন পার্কে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মঈন খান আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই।  তা হলো জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না। এ সময় বিএনপি নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আচরণে গণতন্ত্র ও সংযমের ছাপ থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। বিএনপি জনগণের শক্তি, ভোট ও গণতন্ত্রে বিশ্বাস করে। এই দল তিনটি বিষয়ে বেশী বিশ্বাস করে। এক হচ্ছে সততা, আইন শৃংখলার প্রতি বিশ্বাস ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনমূখী রাজনীতি।

তিনি আরো বলেন, বিএনপি জনগণের দল বলে দীর্ঘ সতের বছরের নির্যাতনেও পিছুপা হয়নি। হাজার হাজার ও লক্ষ লক্ষ নেতাকর্মী আসামী হয়ে দলের প্রতি আনুগত্য বজায় রেখেছে। দীর্ঘ ষোল বছরে আওয়ামী ফ্যাসিস্টদের বিতারিত করতে তারুন্যের অহঙ্কার তারেক রহমান দিক নির্দেশন দিয়ে এসেছেন। এরই ফলশ্রুতি জুলাই-আগস্ট। ছাত্র-জনতা একসাথে রাস্তার নেমে স্বৈরাচার হাসিনাকে বিদায় করেছে বলে  উল্লেখ করেন তিনি।

মঈন খান বলেন,  আমরা অনেক রাজনীতিক দল দেখেছি। পথভ্রষ্ট রাজনৈতিক দল দেখেছি। আওয়ামী লীগ হচ্ছে সেই পথভ্রষ্ট রাজনীতিক দল।  আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। আগামীতে এরকম পরিস্থিত যেন কোন দলের না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট বীরমুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা।

রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন-অর-রশিদের সঞ্চালনায় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম সরকার, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদন শিবলীসহ বিপুল সংখন নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় পুরোনো সদস্যদের নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ড. মঈন খান।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর