ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নেত্রকোনায় কৃষকের পুকুরপাড় থেকে অজগর উদ্ধার


  • আপলোড সময় : সোমবার ১৪ জুলাই, ২০২৫ সময় : ৮:৩৩ পিএম

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী উত্তর রানীগাঁও (দমদমা) গ্রামের একটি পুকুরপাড় থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। ৮ ফুট লম্বা সাপটির ওজন প্রায় ১২ কেজি। সোমবার দুপুরে ওই গ্রামের মনোগিরি হাজংয়ের বাড়ির পুকুরপাড় থেকে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে মনোগিরি হাজংয়ের পুকুর পাড়ে অজগর সাপটি দেখতে পান প্রতিবেশী এক ব্যক্তি। পরে তিনি ভয় পেয়ে ডাক-চিৎকার শুরু করেন। স্থানীয় লোকজন কাছে এসে জাল ও লাঠিসহ বিভিন্ন কৌশলে অজগরটি আটক করেন। এরপর সাপটি উদ্ধার করে মনোগিরি হাজংয়ের বাড়ির সামনে এনে খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়। সাপটিকে এক নজর দেখতে ঘটনাস্থলে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। স্থানীয়দের ধারণা খাবারের সন্ধানে ভারতের মেঘালয় পাহাড় থেকে অজগরটি লোকালয়ে চলে এসেছে।

খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুর হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘সাপটি সুস্থ আছে মনে হচ্ছে। বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে। বন বিভাগের লোকজন আসলে সাপটি তাদের কাছে হস্তান্তর করা হবে। কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ কর্মকর্তা মজনু প্রামাণিক বলেন, সাপটিকে সেখান থেকে এনে পাহাড়ে অবমুক্ত করে দেয়া হবে। লেঙ্গুরা বন বিটের লোকজনকে এ ব্যাপারে ব্যবস্থা নিয়ে বলা হয়েছে।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর