ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ভৈরবে ছয় গাঁজা সেবনকারী আটক


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৪:০৯ পিএম

ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে গাঁজা সেবনের সময় ৬ জন গাঁজা সেবীকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনী। সোমবার রাত সাড়ে ১০টার দিকে ভৈরব পৌর শহরের গাইনহাটি এলাকায় সেনাবাহিনীর টহলের সময় তাদের আটক করা হয়।



আটককৃতরা হলো- শহরের পঞ্চবটী গ্রামের মো: নুরু মিয়ার ছেলে মো:আব্দুল্লাহ(২৫), আলাল মিয়ার ছেলে মোঃ আলম বাদসা(২০), তাড়াইল উপজেলার দাউদপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোঃ জনি(১৯), কুমিল্লার মুরাদনগর উপজেলার  রহিমপুর গ্রামের মোঃ সমীর হোসেনের ছেলে মোহাম্মদ হৃদয় হোসেন (২২), আবু সাত্তার(২০) ও আব্দুল কাদের (২৪)। পরে আটককৃতদেরকে ভৈরব থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বলে এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব সেনাক্যাম্প।



স্থানীয়রা জানান, গাইনহাটি এলাকায় আটককৃত যুবকরা নিয়মিত গাঁজাসেবন করে আসছিলো। তাদের এসব অপকর্মের কারণে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে। তাদের কারণে উঠতি বয়সী যুবকরা মাদকে আসক্ত হওয়ার চুরি ছিনতাই ব্যাপকহারে বেড়ে গেছে। সেনাবাহিনী তাদের আটক করায় ক্যাম্পের মেজর, সার্জেন্ট সহ সেনা সৈনিকদের সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। সেনাবাহিনী শহরের প্রত্যেক এলাকায় অভিযান চালিয়ে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, চোর-ছিনতাইকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান স্থানীয়রা।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর