ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ


  • আপলোড সময় : মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

নাটোর প্রতিনিধি

আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে কানাইখালী এলাকা এসে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে নেতৃবৃন্দ

সমাবেশে বক্তারা বলেন, একটি হত্যাকে কেন্দ্র করে বিএনপির ওপর মিথ্যা অপ্রচার চালানো হচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। তারেক রহমান চায় এ দেশে ৩১ দফা বাস্তবায়ন। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। স্বেচ্ছাসেবক দল সকল মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেবে।

নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক জসিম সরকার। সমাবেশে আরও বক্তব্যে দেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. নাসিম উদ্দীন নাসিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহির উদ্দিন জহির, সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানাসহ আরও অনেকে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর