ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে ফায়ারের ৮ ইউনিট


  • আপলোড সময় : সোমবার ২১ জুলাই, ২০২৫ সময় : ৩:১৭ পিএম

রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ- বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনায় উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট আগুন নেভানো এবং উদ্ধার কাজ পরিচালনা করছে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা উদ্ধার অভিযানে জোর দিয়েছি। ফায়ার ফাইটাররা ব্যস্ত সময় পার করছেন উদ্ধার কাজে। অনেক আহত আছে। তবে এখন পর্যন্ত আমরা নিহতের খবর পাইনি।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ঢাকা) কাজী নজমুজ্জামান বলেন, সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব হচ্ছে না কতজন হতাহত হয়েছেন। তবে অনেক হতাহত হয়েছেন। আহতদের উদ্ধার হাসপাতালে পাঠানোকে জোর দিয়ে কাজ করছে ফায়ার সার্ভিস।

আকাশজমিন/আরআর



এ সম্পর্কিত আরো খবর