ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েল নির্বাচনে আরবদের চমক: কারচুপির অভিযোগে সরব লিকুদ পার্টি দিনে সাড়ে তিন হাজার পর্যটকের নতুন সিদ্ধান্ত কতটা যৌক্তিক? ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রাষ্ট্রপতির শূন্য আসনে শুরু হলো ভোটগ্রহণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বসছে এআই ক্যামেরা, আইন ভাঙলেই স্বয়ংক্রিয় মামলা ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে জাপান সফরে নতুন ৪টি সমঝোতা স্মারক সই পাশাপাশি চার কবরে চিরনিদ্রায় একই পরিবারের চার সদস্য স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, আহত ৮০ ঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্সের ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ১৮৫ কেন্দ্রের মধ্যে ১১৫টিই অধিক ঝুঁকিপূর্ণ

উত্তরায় বিমান বিধ্বস্ত

তানভীরের মরদেহ বাড়ি নেওয়ার পথে উল্টে যায় ফ্রিজার ভ্যান


  • আপলোড সময় : মঙ্গলবার ২২ জুলাই, ২০২৫ সময় : ৩:৪৭ পিএম

টাঙ্গাইল প্রতিনিধি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী তানভীর হোসেনের মরদেহ টাঙ্গাইলের মির্জাপুরে গ্রামের বাড়ি নেওয়ার পথে ফ্রিজার ভ্যানটি দুর্ঘটনার শিকার হয়। পরে অন্য গাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হয়। সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা নিহত শিক্ষার্থীর চাচাতো ভাই সাইফুল আহত হন।

 

নিহত শিক্ষার্থী তানভীর হোসেন (১৪) মির্জাপুর উপজেলার ওয়ার্শী ইউনিয়নের নগরভাদ গ্রামের রুবেল মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তানভীর হোসেন নিহত হয়। তার মরদেহ নিয়ে গ্রামের বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন পরিবারের সদস্যরা। রাত ২টার দিকে লাশবাহী ফ্রিজার গাড়িটি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় পৌঁছালে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।

নিহত তানভীরের চাচা ও ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার শিকার হওয়ার পর অন্য গাড়িতে করে তানভীরের মরদেহ নিয়ে আসা হয়। ভোর ৪টায় তানভীরের মরদেহ বাড়িতে পৌঁছায়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর