সিরাজগঞ্জ প্রতিনিধি / : 205
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে কাপড় পরিষ্কার করতে গিয়ে ডোবার পানিতে পড়ে এক নারীর মৃত্যু হয়। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে এ ঘটনাটি ঘটে, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়াপাড়া গ্রামে। নিহত শিরিন বেগম (৪২) ওই গ্রামের নুরুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের জননী।
নিহতের
বাবা শের আলী বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে মেয়ে শিরিন বাড়ির পাশের ডোবায় কাপড় পরিষ্কার
করতে গিয়েছিল। সেখানে পানিতে পড়ে ডুবে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার পোতাজিয়া
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি
আরো বলেন, ‘বিয়ের আগে থেকেই মেয়ের মৃগী রোগ ছিল। আগুন ও পানি দেখলে এই রোগ বেড়ে যায়।
ধারণা করা হচ্ছে ওই কারণেই সে ডোবার পানিতে পড়ে ডুবে গিয়েছিল।’
আকাশজমিন/আরআর