ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রাজশাহীতে হত্যা মামলায় মা-ছেলে গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ৫:৩৬ পিএম

উত্তরাঞ্চল প্রতিনিধি:

রাজশাহীতে চাঞ্চল্যকর আমিরুল মোমিন হত্যা মামলায় অভিযুক্ত দুই আসামী মা ছেলেকে গ্রেফতার করেছে ্যাব। গ্রেফতারকৃতরা হলো, মেহেদী (২৪) পারভিন (৪০) এরা সম্পর্কে মা ছেলে। মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে শনিবার ভোরে জেলার পবা উপজেলার কয়রা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

্যাব জানায়, পূর্ব শত্রুতার জের ধরে তুচ্ছ ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে পবা উপজেলার আলিমগঞ্জ গ্রামের আমিরুল মোমিন (৪০) নামের এক কৃষকের উপর হামলায় চালানো হয়। আমিরুল মোমিনের সঙ্গে সৎ ভাই মিজানুর রহমান মিজুর পূর্ব বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে ঘটনার দিন মিজানুরের জমিতে হাঁসে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিতন্ডা শুর হয়।

এক পর্যায়ে আসামীরা হাসুয়া, লাঠি, লোহার রড নিয়ে আমিরুলের ওপর হামলা চালায়। এতে গুরুতর জখম হয় আমিরুল। পরে এলাকাবাসী গুরুতর অবস্থায় আমিরুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ঘটনায় শুক্রবার নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনকে আসামী করে আরএমপির দামকুড়া থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে শনিবার ভোরে অভিযান চালিয়ে রাজশাহী ্যাবের একটি দল প্রধান আসামী মিজানুরের ছেলে মেহেদী (২৪) স্ত্রী পারভীনকে (৪০) গ্রেফতার করা হয়। দুপুরে াতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর