ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ইরানে বিচার বিভাগের ভবনে গ্রেনেড হামলা: ৩ হামলাকারীসহ নিহত ৮


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ১০:১১ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য সিস্তান-বালুচিস্তানে গ্রেনেড হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন।  শুক্রবার সকালে রাজ্যের রাজধানী জাহেদানে ইরানের বিচারবিভাগের একটি ভবনে এই হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচারবিভাগ সংক্রান্ত সংবাদমাধ্যম মিজান অনলাইন।

মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, “জাহেদানে বিচারবিভাগের একটি ভবনে হামলা হয়েছে। তাদের জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা আছে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পস (আইআরজিসি)-এর বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, হামলার পর পরই তৎপর হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং তাদের গুলিতে জন হামলাকারী নিহত হয়েছে। সিস্তান-বালুচিস্তান পুলিশের উপ কমান্ডার আলিরেজা দালিরি ইরনাকে বলেছেন, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনটিতে প্রবেশ করেছিল। ভবনে ঢোকার পর তারা নিজেদের সঙ্গে থাকা গ্রেনেড নিক্ষেপ করে। নিহতদের মধ্যে একটি এক বছরের শিশু এবং তার মা আছেন।

 

জইশ আল আদি নামের একটি গোষ্ঠী হামলার জন্য দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আরবি জইশ আল আদির বাংলা অর্থন্যায়বিচারের সেনাবাহিনী এই গোষ্ঠীটি পাকিস্তানভিত্তিক, তবে ইরানেও এদের সাংগঠনিক তৎপরতা আছে।

রাজধানী তেহরান থেকে প্রায় হাজার ২০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত সিস্তান-বালুচিস্তান প্রদেশ ইরানের দরিদ্রতম এলাকাগুলোর মধ্যে একটি। একসময় পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান এই সিস্তান-বালুচিস্তানের অংশ ছিল।

সিস্তান-বালুচিস্তানের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে গত দশক ধরে স্বাধীনতা সংগ্রাম চলছে। মাঝে মাঝে তার ধাক্কা এসে লাগে ইরানের সিস্তান-বালুচিস্তানেও। এর আগেও পাকিস্তানভিত্তিক একাধিক গোষ্ঠীর হামলার শিকার হয়েছে সিস্তান-বালুচিস্তান। সূত্র : এএফপি


এ সম্পর্কিত আরো খবর