ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল সক্ষমতার অর্ধেক উৎপাদনে কয়লা বিদ্যুৎকেন্দ্র, বাড়ছে লোডশেডিং ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেড সংঘর্ষে নিহত ২, আহত ১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত


  • আপলোড সময় : শনিবার ২৬ জুলাই, ২০২৫ সময় : ১০:১৩ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তারা সবাই পাকিস্তানের নাগরিক ছিলেন। পাক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ শনিবার (২৬ জুলাই) তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলেছ, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের এই বাসিন্দারা ওমরাহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চার শিশুও রয়েছে। দুর্ঘটনায় ওই পরিবারের আরও পাঁচ সদস্য আহত হয়েছেন। পরিবারের অন্য সদস্যরা জানিয়েছেন, ১১ দিন আগে ওমরাহ করতে সৌদি আরবে যান তারা। এরমধ্যে আজ শনিবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। তাদের জানাজার নামাজ সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

এরআগে বছর পবিত্র হজ করতে গিয়ে সৌদিতে ১৮ পাকিস্তানির মৃত্যু হয়। যাদের বেশিরভাগই বয়স্ক ছিলেন। হার্ট অ্যাটাক অন্যান্য রোগে আক্রান্ত হয়ে সৌদিতেই মৃত্যুবরণ করেন তারা। তাদের সবাইকে জান্নাতুল বাকিতে কবর দেওয়া হয়। এরআগের বছর হজ করতে গিয়ে ৩৫ পাকিস্তানির মৃত্যু হয়েছিল।

সৌদি আরবে প্রায়ই এমন ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকলে। এতে অনেকের প্রাণহানি ঘটে। ২০২৩ সালের ২৮ মার্চ ভয়াবহ এক বাস দুর্ঘটনায় আট বাংলাদেশি ওমরাহযাত্রী নিহত হন। ওই ঘটনায় আহত হয়েছিলেন আরও ১৮ বাংলাদেশি। সবমিলিয়ে বাস অ্যাক্সিডেন্ট করে প্রাণ গিয়েছিল ২০ জনের। সূত্র: এআরওয়াই নিউজ


এ সম্পর্কিত আরো খবর