ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

লোহাগড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


  • আপলোড সময় : বুধবার ৩০ জুলাই, ২০২৫ সময় : ১০:৫৬ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রাকচাপায় মোস্তাফিজুর রহমান (৪৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কালনা-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। পরে মরদেহটি উদ্ধার করে লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল। লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মোস্তাফিজুর রহমান কালিয়া উপজেলার বাবরা-হাসলা এলাকার বাসিন্দা। তিনি লোহাগড়া উপজেলায় কালনা এলাকার একটি এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মোস্তাফিজুর রহমান লোহাগড়া এলাকার কালনায় অবস্থিত একটি এলপিজি গ্যাস স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি ডিউটি শেষ করে সেখান থেকে মোটরসাইকেলযোগে কালিয়া উপজেলার বাবরা-হেসলাগাতি নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথে কালনা-বেনাপোল মহাসড়কের মাইটকুমড়া আমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজভ্যানের সঙ্গে ধাক্কা লেগে তিনি মহাসড়কের মাঝে পড়ে যান।


পরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলটি সড়কের পাশে পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করে। বিষয়ে তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন , খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এছাড়া দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর