ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

খাবার পেতে ১২ কি. মি হেঁটে আসে গাজার বালক, হাতে পাওয়ার পর গুলি


  • আপলোড সময় : শুক্রবার ০১ আগস্ট, ২০২৫ সময় : ৪:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক

খাদ্য সহায়তা পেতে দীর্ঘ ১২ কিলোমিটার পথ হেঁটে ত্রাণ কেন্দ্রে আসে গাজার বালক আমির। এত কষ্টের পর সফলও হয়েছিল সে। হাতে পেয়েছিল কিছু খাবার। তবে সেগুলো নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে গুলি করে হত্যা করে দখলদার ইসরায়েলের সেনারা। এমনই ভয়াবহ তথ্য জানিয়েছেন গাজায় ত্রাণ কেন্দ্রে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতে আসা যুক্তরাষ্ট্রের অবসরপ্রাপ্ত সেনা অ্যান্থনি আগুইলার।

গাজায় আন্তর্জাতিক সহায়তা কেন্দ্রগুলোর কার্যক্রম বন্ধ করে গাজা মানবিক ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে গাজার মানুষকে ত্রাণ দেওয়ার চেষ্টা করে ইসরায়েল যুক্তরাষ্ট্র। কিন্তু সেখানে ত্রাণ নিতে গিয়ে এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গুলিতে মৃত্যুর আগে এক নিরাপত্তারক্ষীর হাতে চুমু দিয়ে যায় আমির।

এই সংস্থায় কাজ করতে এসেছিলেন সাবেক মার্কিন সেনা। তিনি এক পডকাস্টে বলেছেন, গত ২৮ মে আমির ত্রাণকেন্দ্রে এসেছিল। ভিড়ের মধ্যেও সে কিছু ডাল চাল নিতে পেরেছিল। ওই সময় তাকে দেখতে পান মার্কিন সেনা অ্যান্থনি আগুইলার। তিনি তাকে কাছে ডাকেন। তখন আমির তার হাত ধরে চুমু খায়। ওই সময় তাকে ধন্যবাদ দিয়ে আমির চলে যায়। এর কিছুক্ষণ পরই সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি ছুড়ে ইসরায়েলি সেনারা। ওই গুলিতে প্রাণ যায় শিশু আমিরের। সূত্র: আলজাজিরা

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর