ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

সিরাজগঞ্জের তাড়াশে বিকল্প সড়ক না রেখেই ব্রিজ নির্মাণ


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৮:০৭ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাটাগাড়ি আঞ্চলিক সড়কে বিকল্প সড়ক তৈরি না করেই একটি নতুন ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছেন দুই পারে যাতায়াতকারী কয়েক গ্রামের সাধারণ মানুষ ও স্কুলশিক্ষার্থীরা। বিশেষ করে অসুস্থ ও গুরুতর রোগীদের চিকিৎসাসহ হাসপাতালে আনা-নেওয়ায় বিপাকে পড়েন স্বজনেরা। এ কারণে জনসাধারণের চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে ব্রিজ নির্মাণ শেষ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী মানুষ।

সরেজমিনে দেখা যায়, তাড়াশ উপজেলার কাটাগাড়ি আঞ্চলিক সড়কে নির্মাণ হচ্ছে ব্রিজটি। ভাদাস, সেরাজপুর, কাস্তা, গুরমাসহ পাশাপাশি আরও কয়েকটি গ্রামের অন্তত ৪০ হাজার মানুষ তাঁদের দৈনন্দিন যাতায়াত ও পণ্য পরিবহনে সড়কটি ব্যবহার করে থাকেন। নির্মাণকাজের কারণে ঢুকতে পারছে না অ্যাম্বুলেন্স। সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে না পেরে বিপাকে পড়ছে ছাত্র-ছাত্রীরা। স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, বিকল্প সড়ক তৈরি না করে নতুন ব্রিজ নির্মাণকাজ শুরু করায় কয়েক শতাধিক ব্যাটারিচালিত ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল প্রায় বন্ধ রয়েছে। বিকল্প রুটে যাতায়াত করলে যাত্রী খুবই কম।

খোঁজ নিয়ে জানা যায়, দেড় বছর আগে এই ব্রিজটি ভেঙে গেলেও সড়কের পূর্ব পাশ দিয়ে কোনো রকমে ছোট যানবাহন আসা-যাওয়া করতে পারত। কিন্তু এখন ব্রিজের কাজ শুরু করায় এবং বিকল্প সড়ক না করেই ভাঙা ব্রিজটিও সরানোর কাজ চালু করায় বিপাকে পড়েছেন যাতায়াতকারীরা। গাড়ি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় থমকে গেছে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন রোজগার। কৃষকেরা সঠিক সময়ে বাজারে পণ্য বিক্রি করতে পারছে না।

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী বলে, ‘ব্রিজের পাশে বিকল্প রাস্তা না থাকার কারণে আমাদের কলেজে যেতে অসুবিধা হয়। আমার মতো অনেক ছাত্রছাত্রীকে এ ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তাড়াশ উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর