ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ, শিক্ষার্থী-জনতার সংহতি


  • আপলোড সময় : রবিবার ০৩ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩৩ পিএম

সিরাজগঞ্জ প্রতিনিধি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে একত্রিত হয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিকরা।রোববার (৩ আগস্ট) সকাল ১০টা থেকে শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে তারা অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। এতে আরও সংহতি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দিয়েছেন বায়তুল হিকমাহ মডেল মাদরাসা, রেসিডেন্সিয়াল মডেল স্কুল, সিরাজ মডেল স্কুল, ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ফখরুল মেমোরিয়াল কিন্ডারগার্টেন, ইউনিক মডেল স্কুলসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। সময়ের সঙ্গে সঙ্গে আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছে।

এ সময় দাবি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানে মুখর হয়ে ওঠে মহাসড়ক। স্থানীয় নানা শ্রেণিপেশার মানুষ ও অভিভাবকেরাও এতে অংশ নিয়েছেন। তারা জানান, এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী অবকাঠামো না থাকায় শিক্ষার্থীরা বারবার নানা সমস্যার মুখে পড়ছে। এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস আমরা বাস্তবায়ন করবই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মহাসড়ক ছাড়ব না। তবে সড়ক অবরোধের কারণে ঢাকা ও পাবনাগামী সব ধরনের যানবাহন আটকে দুর্ভোগে পড়েন যাত্রীরা। মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানবাহনের সারি দেখা গেছে।

এর আগে গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবসে কালো ব্যাজ ধারণ ও মানববন্ধন করে শিক্ষার্থীরা। তারপর ধারাবাহিকভাবে মহাসড়কে প্রতিকী ক্লাস, মৌন মিছিসহ নানা কর্মসূচি পালন করেছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর