সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
ছাত্র-জনতার
রক্তে অর্জিত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির
বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট)দুপুরে উপজেলার জামপুরে ঢাকা-আড়াইহাজার
সড়কের বস্তলে এ র্যালি হয়।
এতে
নেতৃত্ব দেন আগামী সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে মনোনয়ন প্রত্যাশী
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক। র্যালিটি ঢাকা-বাইপাস এশিয়ান
হাইওয়ে সড়কের বস্তলমোড় থেকে শুরু করে ঢাকা-আড়াইহাজার সড়কের জামপুরের তালতলা বাজারে
গিয়ে শেষ হয়।
এ
সময় পথসভায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আল মুজাহিদ মল্লিক বলেন, ছাত্র-জনতা তাজা রক্তের
বিনিময়ে জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিবাদী আঃওয়ামী লীগ মুক্ত করছে। তাদের অর্জিত এ ৫ আগস্ট
বৃথা হতে দেওয়া যাবে না। এ দিবসটি চিরস্মরণীয় করে রাখতে হবে।
৫
আগস্টে নিহত ছাত্র-জনতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের প্রতি সমবেদনা
ব্যক্ত করে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ সংস্কারের
৩১ দফা উদ্যোগ বাস্তবায়ন করতে হবে। তাই সকল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আহ্বান
জানান তিনি।
এ
সময় আরো উপস্থিত ছিলেন- আব্দুল লতিফ সাবেক মেম্বার, জামপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি
ওসমান মিয়া, সুলতান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ওয়ার্ড সভাপতি তাহের
আলীসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের শতশত নেতাকর্মী।
আকাশজমিন/আরআর