ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে ওয়ালিউর রহমান আপেল


  • আপলোড সময় : বৃহস্পতিবার ০৭ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৭ পিএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। এরই অংশ হিসেবে নারায়ণগঞ্জ- আসন (সোনারগাঁ) ঘিরে দলের অভ্যন্তরে শুরু হয়েছে প্রার্থী বাছাইয়ের তীব্র প্রতিযোগিতা। আসনে দলীয় মনোনয়ন পেতে আলোচনার শীর্ষে রয়েছেন যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীরমুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল।

 কেবল একজন মুক্তিযোদ্ধা, শিক্ষিত সৎ নেতা হিসেবেই নয়, বরং কেন্দ্রীয় বিএনপির ঘনিষ্ঠ মহলেও তার রয়েছে শক্ত অবস্থান। এলাকায় তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, বিশেষ করে তরুণ প্রজন্ম শিক্ষিত মহলের মাঝে তার গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য।

 

বীর মুক্তিযোদ্ধা এস এম ওয়ালিউর রহমান আপেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সদস্য।৭১ এর রণাঙ্গের বীর মুক্তিযোদ্ধা, আর্দশ পারিবারিক সক্ষমতা, শিক্ষানুরাগী,পরিচ্ছন্ন রাজনীতিবিদ , ক্লিন ইমেজের ব্যক্তি ওয়ালিউর রহমান আপেল অবস্থানকে আরও শক্ত করেছে।

যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক থাকা অবস্থায় তিনি সোনারগাঁয়ের অসংখ্য বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় এলাকাভিত্তিক জনসমর্থনে এগিয়ে আছেন তিনি।

একজন সচ্ছ ক্লিন ইমেজধারী রাজনৈতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম ওয়ালিউর রহমান আপেলদীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত এই নেতা। তিনি ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন পেয়েছিলেন কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করেননি।

দলীয় কর্মসূচি বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় ভূমিকা রেখেছেন তাদের কে প্রতক্ষ্যভাবে সহযোগিতা করেছেন।তৃণমূল নেতাকর্মীদের সাথে রয়েছে তার গভীর সম্পর্ক এবং রাজনৈতিক অভিজ্ঞতা।

কে পাচ্ছেন মনোনয়ন? স্থানীয় ভাবে এসএম ওয়ালিউর রহমান আপেল কে নিয়ে সক্রিয় প্রচারণায় আছেন দলের নেতাকর্মী সাধারণ ভোটাররা ওয়ালিউর রহমান আপেল এর পক্ষ থেকে উঠেছে আধুনিক সৎ নেতৃত্ব জাতীয় পর্যায়ে দৃশ্যমান ভূমিকার বিষয়টি।

 

বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনসম্পৃক্ততা, সাংগঠনিক কাঠামোর সঙ্গে সম্পর্ক, এবং নির্বাচনে বিজয়ের সম্ভাব্যতা বিবেচনায় রাখা হবে।

এখন দেখার বিষয়, নারায়ণগঞ্জ- আসনে বিএনপি শেষ পর্যন্ত কাকে বেছে নেয়তরুণ নেতৃত্ব। তবে তৃণমূল নেতৃত্বে জনগণের আস্থায় এগিয়ে এসএম ওয়ালিউর রহমান আপেল।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর