ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

গোয়ালন্দে মুঠোফোনে যুবককে হত‍্যার হুমকি


  • আপলোড সময় : সোমবার ১১ আগস্ট, ২০২৫ সময় : ৫:৫২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় অজ্ঞাত একটি নাম্বার থেকে তানভির রাসেল (২৭) নামে একজন যুবককে হত‍্যা করে মেরে ফেলানোর ভয়ভীতি দেখানো হয়েছে। এব‍্যাপারে ভুক্তভোগী যুবক থানায় অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী যুবক গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের অম্বলপুর গ্রামের মো. শাজাহান শেখের ছেলে। তিনি পেশায় একজন বিকাশ ব‍্যবসায়ী।

ভুক্তভোগী যুবক ও থানা সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট শনিবার রাত ৯ টার দিকে ভুক্তভোগী তানভির রাসেল ছোটভাকলা ইউনিয়নের কাটাখালী অম্বলপুর হ‍্যাচারীর শেষ মাথায় থাকাকালীন সময়ে অজ্ঞাত পরিচয়ে +৮৮০৯৬৩৮৩৪২৮০১ নম্বর হতে ভুক্তভোগীর ০১৭৫৩৫৪৮০৯০ নম্বরে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগিলাজসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগী উপায়ান্তর না পেয়ে ওইদিন রাতে গোয়ালন্দ ঘাট থানায় হাজির হয়ে উপরোক্ত বিষয়ে অভিযোগ দায়ের করেন।

এব‍্যাপারে ভুক্তভোগী তানভির রাসেল এর কাছে ঘটনার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি একজন নির্ভেজাল মানুষ। আমার জানা মতে আমার কোনো শত্রু নেই তবে গত ৯ আগস্ট অজ্ঞাত একজন তার পরিচয় গোপন করে আমাকে প্রাণনাশের হুমকি দেয় এবং ফোনের মধ্যে আমার পরিবারসহ আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি আরও বলেন, আমাকে কাটাখালী মোড়, অন্তরমোড় নদীর পাড় এবং পৌর জামতলা যেখানে পাবে সেখানেই কুপিয়ে মেরে ফেলবে। এমনকি যেকোনো সময় গুলি করে মেরে ফেলারো হুমকি দেয়।

এব‍্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, এই বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, উপরোক্ত নাম্বারটি কার তা খতিয়ে দেখে পরবর্তীতে ব‍্যবস্থা নেয়া হবে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর