ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলের রূপগঞ্জের স্বর্ণপট্টীতে পূবালী ব্যাংকের ২৪২তম উপ-শাখা উদ্বোধন


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৫:১৮ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইল শহরের বাণিজ্যিক কেন্দ্র রূপগঞ্জ বাজারের স্বর্ণপট্টিতে  পূবালী ব্যাংকের ২৪২ তম উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগষ্ট) বেলা ১২টার দিকে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি পূবালী ব্যাংক খুলনা অঞ্চল প্রধান  ও উপ-ব্যবস্থাপক শেখ মোঃ সামছুদ্দোহা।

 

পূবালী ব্যাংক নড়াইল শাখার সহকারী ব্যবস্থাপক কে.এম রাসেলের সভাপতিত্বে সভায় পূবালী ব্যাংকের সেবাখাত ও কার্যক্রম নিয়ে বক্তব্য দেন বিশেষ অতিথি পূবালী ব্যাংক যশোর শাখার সহকারী মহা-ব্যবস্থাপক কাজী সিহাবুল ইসলাম, পূবালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহম্মেদ, পূবালী ব্যাংক রূপগঞ্জ উপশাখা প্রধান বিএম মাহফুজুর রহমান, নড়াইল শহরের ঠিকাদার ও ব্যবসায়ী হুমায়ুন কবীর, রেজাউল আলম, বিএম রফিকুল ইসলাম, তোফায়েল আহম্মেদ সহ অনেকে।

 

বক্তারা বলেন, ভালো গ্রাহক, কম খেলাপি ঋণ ও ব্যবস্থাপনা দক্ষতার কারণে দেশের ব্যাংক খাতে মুনাফায় শীর্ষে থাকা ব্যাংকগুলোর একটি এটি হলো পূবালী ব্যাংক। নানা উদ্যোগ ও সুশাসনের মাধ্যমে আর্থিক বিভিন্ন সূচকে ব্যাংকটিকে শীর্ষস্থানীয় ব্যাংকে পরিণত করা হয়েছে। গ্রাহকদের আকৃষ্ট করা ও সেবার মান আরো বৃদ্ধি করতে  পূবালী ব্যাংকের স্টাফদের আরো বিনয়ী ও সেবার মান বৃদ্ধিও অনুরোধ জানান। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে ২৪২তম উপ-শাখার উদ্বোধন করেন। এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন নড়াইল মডেল মসজিদের ঈমাম এইচএম জাকারিয়া হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা, ব্যাবসায়ী, ঠিকাদার সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর