ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মিসর-জর্ডানের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা চান নেতানিয়াহু


  • আপলোড সময় : বুধবার ১৩ আগস্ট, ২০২৫ সময় : ৯:৪৯ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

মিসর জর্ডান, সঙ্গে সিরিয়া লেবাননের অংশ নিয়েবৃহৎ ইসরায়েলপ্রতিষ্ঠা হোক এমনটি চান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই বৃহৎ ইসরায়েলে রয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পুরোটাও।

ফিলিস্তিনিদের ভূখণ্ড দখল করে সৃষ্টি করা হয় ইসরায়েল। ১৯৪৮ সালে জাতিসংঘ ইসরায়েল নামক রাষ্ট্রের সৃষ্টি করে। এরপর থেকে ফিলিস্তিনিদের ভূমি দখল করে ইসরায়েলের পরিধি শুধু বেড়েছে। এখন তাদের লক্ষ্য অন্য স্বাধীন আরও চারটি দেশ দখল করা।

মঙ্গলবার (১২ আগস্ট) আই২৪ নিউজের একটি অনুষ্ঠানে যান যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু। সেখানে তাকে কৃথিত বৃহৎ ইসরায়েলের মানচিত্র সমদ্ধ একটি অ্যামুলেট দেন উপস্থাপক শ্যারন গাল। শ্যারন নেতানিয়াহুকে তখন জিজ্ঞেস করেন, গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা হোক তিনি চান কি না। জবাবে দখলদার বলেন, ‘অনেক চাই এই সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও বলেন তিনি এক ঐতিহাসিক এবং ঐশ্বরিক মিশনে রয়েছেন।

দখলদার ইসরায়েল গত দুই বছর ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা উপত্যকা, দক্ষিণ লেবানন এবং দক্ষিণ সিরিয়াতে বর্বরতা চালাচ্ছে। ইসরায়েলের লক্ষ্য এসব দেশের অংশ নিয়ে বৃহৎ ইসরায়েল প্রতিষ্ঠা করা। গত বছর ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ বৃহৎ ইসরায়েল নিয়ে মন্তব্য করেন। দখলদার বলেন, তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত ইসরায়েলের পরিধি বাড়াবেন। এছাড়া ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী জেরুজালেমকেও ইসরায়েলে অন্তর্ভুক্তির কথা জানান তিনি।

 


এ সম্পর্কিত আরো খবর