ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে সরকারি খাল উদ্ধার


  • আপলোড সময় : বৃহস্পতিবার ১৪ আগস্ট, ২০২৫ সময় : ৭:১৪ পিএম

রূপগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার নরাবো-কেশাবো খাল, হান্ডি মার্কেট -ডেওরি খাল, কালাদি-ভুলতা খাল, বাড়ৈপাড়-ডুলুরদিয়া-নলপাথর খাল উদ্ধার করা হয়েছে। গতকাল ১৪আগস্ট বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ও রূপগঞ্জ উপজেলা প্রশাসন যৌথভাবে বেদখল হয়ে যাওয়া এসব খাল উদ্ধার করা হয়। তাতে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

 

অভিযানে ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল মোহাম্মদ শামীম, নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এএইচএম রাশেদ, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো: তাছবীর হোসেন, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেয়।


ঢাকা পরিবেশ ছাড়পত্র সদর দপ্তরের পরিচালক মাসুদ ইকবাল শামীম বলেন, বেদখল হয়ে যাওয়া সরকারি ৪টি খাল উদ্ধার করা হয়েছে। সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশনে এখন আর সমস্য হবে না। বেদখল হয়ে যাওয়া অন্য সরকারি খাল উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

 

উল্লেখ্য পূর্বাচল ইস্টউড সিটি নামে একটি আবাসন প্রকল্প রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার সরকারি ৭ টি খাল দখল করে করে বালু ভরাট করে ফেলে। তাতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নিষ্কাশন বাধাগ্রস্থ হয়ে শুধু হাটাবো টেকপাড়া, কালাদি, নলপাথর, নরাবো, কেশাবো, আইতলা, ডুলুরদিয়াসহ ১৫ গ্রামের ৫০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে। শিক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হয়। অনেকেই পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়েন।

আকাশজমিন/আরআর

 

 

 

 


এ সম্পর্কিত আরো খবর