ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

পুতিনের মাথার ওপর বি-২ বোমারু বিমান ওড়াল যুক্তরাষ্ট্র


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৩:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্কঃ

নিজেদের শক্তি প্রদর্শনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার ওপর দিয়ে নিজেদের বি- বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আলাস্কায় যান পুতিন। তিনি বিমানবন্দরে বিমান থেকে নেমে ট্রাম্পের সঙ্গে হাত মেলান। এরপর দুজন একসঙ্গে এগিয়ে আসছিলেন। তখনই শক্তিশালী বি- বোমারু উড়ে যায়। ওই সময় অনেকটা চমকে ওঠেন পুতিন। তিনি শব্দ শুনে আকাশের দিকে তাকান।

বি- বোমারু যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান। এটি অন্যদেশের প্রতিরক্ষা ব্যবস্থা সহজে ভেদ করতে পারে। চলতি বছরের জুনে ইরানের ফর্দোসহ অন্যান্য পরমাণু কেন্দ্রে হামলায় যুক্তরাষ্ট্র বিমান ব্যবহার করে।

২২ সেকেন্ডের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, দুই প্রেসিডেন্ট লাল কার্পেটের ওপর হেঁটে একটি স্টেজের দিকে আসছেন। বি- বোমারুর সঙ্গে অন্য আরও যেসব বিমান উড়ে আসছে সেগুলো যাওয়ার সময় পুতিন উপরের দিকে ফিরে তাকান।

বি- বোমারুর একেকটির দাম দশমিক বিলিয়ন ডলার। এখন পর্যন্ত বিশ্বে বানানো সবচেয়ে দামি বিমান এটি। বি- বোমারু বিমান আকাশেই জ্বালানি নিতে পারে। এরফলে এটি বিশ্বের যে কোনো জায়গায় আঘাত হানতে সক্ষম। এটি সাধারণ পারমাণবিক উভয় অস্ত্র বহন করতে পারে। এটি একসঙ্গে ১৬টি বি৮৩ পারমাণবিক বোমা বহন করে উড়তে পারে।

গত জুনে ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্র অন্তত ছয়টি বাঙ্কার বাস্টার বোমা ব্যবহার করেছে। যেগুলোর একেকটির ওজন ৩০ হাজার পাউন্ড।

বিমানটিতে দুজন পাইলট থাকলেও, এটির বেশিরভাগ কার্যকর্ম চলে স্বয়ংক্রিয়ভাবে। এতে করে পাইলটদের খুব বেশি চাপ নিতে হয় না। এদিকে ট্রাম্প-পুতিন ইউক্রেনের যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠকে বসলেও; বৈঠক শেষে ধরনের কোনো ঘোষণা আসেনি।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর