ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাতক্ষীরার শ্যামনগরে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৬:২৫ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও কৈখালী ইউপির সাবেক চেয়ারম্যান জি.এম রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ।  শুক্রবার গভীর রাতে কৈখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি এম রেজাউল করিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের একটি মামলা রয়েছে। মামলার আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ওই ইউপির সাবেক চেয়ারম্যান।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জুন সাতক্ষীরা-৪ আসনের সাবেক ৩ সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি ওই মামলাটি দায়ের করেন। গ্রেফতারকৃত রেজাউল করিম ওই মামলার ১২ নম্বর আসামি।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর