ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

ফরিদপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা


  • আপলোড সময় : শনিবার ১৬ আগস্ট, ২০২৫ সময় : ৮:২০ পিএম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ‌ সম্মিলিত ‌ সনাতনী সমাজের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার সকাল ৮ টায় শহরের শ্রী অঙ্গনে দিবসটি উপলক্ষে  ‌ আলোচনা সভা ‌ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ‌‌ (রাজস্ব) রামানন্দ পাল ‌ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, বাংলাদেশ ‌ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির ‌ যুগ্ন সাধারণ সম্পাদক ‌ নায়াব ইউসুফ, ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক এডভোকেট সৈয়দ মোদাররেস‌‌ আলী ইসা,জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, যুগ্ন আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহবায়ক এএফএম ‌ কাইয়ুম জঙ্গি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ‌ মাহবুবুল হাসান পিংকু  ভূঁইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন ‌‌ ফ্রন্ট ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অজয় কর।

বক্তারা  ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন নিয়ে বলেন আমরা এমন একটা দেশ গরব যেখানে সকল মানুষ  ধর্ম বর্ণ ‌ নির্বিশেষে ‌ শান্তিতে বসবাস করতে পারবে।আমরা ভগবান শ্রীকৃষ্ণের অনুসারী হিসেবে ‌ দেশকে সুন্দর ভাবে গড়ে তুলবো। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সকল ধর্মের লোকজন ধর্ম বর্ণ নির্বিশেষে ‌

সবাই একসাথে মুক্তি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে।দেশকে গড়তে হলে সকল ‌ সম্প্রদায়ের মানুষের ‌ ঐক্যবদ্ধ হব।এজন্য ‌ সকল ধর্মের মানুষের সাথে ‌‌ সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে ‌‌ সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।

আমরা সবাই বাংলাদেশী ‌ আর তাই ‌ সবার সম্মিলিত প্রচেষ্টায় ‌দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। অনুষ্ঠানের পরবর্তী পর্বে  শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ‌ শহর প্রদক্ষিণ করে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর