ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

লালমনিরহাটে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ‎‎‎


  • আপলোড সময় : রবিবার ১৭ আগস্ট, ২০২৫ সময় : ৬:৪৩ পিএম

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে বন্যাকবলিত ৭শত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি।‎‎ রোববার (১৭ আগস্ট) দুপুরে সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নের ৭ শতাধিক বানভাসি মানুষের হাতে এসব ত্রাণ তুলে জাগো বাহে তিস্তা বাঁচাও আন্দোলন ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের রূপকার, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।‎‎

দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই এলাকার মানুষকে আর ত্রাণের জন্য অপেক্ষা করতে হবে না, তারা স্বাবলম্বী হয়ে উঠবে। এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দুলু আরও বলেন,“তিস্তা একসময় এ অঞ্চলের মানুষের জীবিকা ও আশীর্বাদের উৎস ছিল। নদীতে মাছ পাওয়া যেত, মাঝিরা ভাটিয়ালি গান গাইত। অথচ এখন তিস্তা নদী মানুষের দুঃখ-দুর্দশার কারণ হয়ে দাঁড়িয়েছে। উজান থেকে নেমে আসা ঢলে একের পর এক বন্যায় মানুষ ভিটেমাটি হারাচ্ছে। আবার শুষ্ক মৌসুমে নদী পরিণত হয় ধু-ধু বালুচরে। এ বাস্তবতা মানুষকে দুই দিকেই ক্ষতিগ্রস্ত করছে।

‎‎তিনি আরও বলেন, “তিস্তার ভাঙনে হাজারো মানুষ বাপ-দাদার ভিটে, বাড়িঘর, কবরস্থান, মসজিদ-মন্দির হারিয়েছে। এমনকি বহু জীবন নদীগর্ভে বিলীন হয়েছে। অথচ এতদিন এই নদীকে ঘিরে টেকসই কোনো পরিকল্পনা নেওয়া হয়নি। রাজনৈতিক কারণে দীর্ঘদিন আমাদেরও এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হয়নি।”‎‎দুলু দাবি করে বলেন, বিএনপির উদ্যোগে আয়োজিত ‘জাগো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচির পর সরকার ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন হলে বন্যা ও ভাঙনকবলিত মানুষের দুঃখ-দুর্দশা অনেকটাই কমে আসবে।

একইসাথে কৃষি, কর্মসংস্থান ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।‎‎খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল হোসেন প্রামাণিকসহ স্থানীয় অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।‎‎

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর