ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

নড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় নারী নিহত


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৪:৩০ পিএম

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলার টি চর-কালনা এলাকায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামে এক মহিলা নিহত হয়েছে। সোমবার (১৮আগস্ট) দুপুর ২টার দিকে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের টি চর-কালনা এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম চর-কালনা গ্রামের তকদির হোসেন মোল্যার স্ত্রী। লোহাগড়া ফায়ার সার্ভিসের একটি দল মরদেহটি উদ্ধার করেছে

পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফাতেমা বেগম টি চর-কালনা প্রাইমারী স্কুলের সামনে কালনা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দাড়িয়ে ছিল। এসময় ঢাকা মেট্রো (-১৬-৬৭৯৫) ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফাতেমা বেগম কে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

পরে স্থানীয় লোকজন লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে  ট্রাকটির নিজ থেকে মরদেহটি উদ্ধার করে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়া দুর্ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। 

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর