ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

যানবাহনের দীর্ঘ সারি

দৌলতদিয়ার পদ্মায় তীব্র স্রোত, ফেরি চলাচল ব্যাহত


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৬:২২ পিএম

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারনে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে নদী ভাঙনের কারণে ,, নং ঘাট চারটি আগে থেকেই বন্ধ হয়ে আছে। তীব্র স্রোতের কারণে গত এক সপ্তাহ ধরে বন্ধ হয়ে আছে নং ঘাটটি। এমতাবস্হায় মাত্র নং ঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু রাখা হয়েছে। এর মধ্যে আবার নং ঘাটে তীব্র স্রোতের কারণে সব সময় এবং সব ধরনের ফেরি ভিড়তে পারে না। এতে করে ঘাট সংকটে নদী পার হতে আসা যানবানের দীর্ঘ সারি দেখা দিয়েছে দৌলতদিয়া ঘাট এলাকার মহাসড়কে। মহাসড়কে আটকা পড়েছে পন্যবোঝাই দুই শতাধিক ট্রাক কাভার্ডভ্যান। আটকে পড়া যানবাহনের চালক সহকারিরা প্রচন্ড ভোগান্তির শিকার হচ্ছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, ফেরি ঘাটের জিরো পয়েন্টে থেকে ক্যানাল ঘাট এলাকা পর্যন্ত পন্যবাহী বাহি ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। দূরপাল্লার বাস এবং অন্যান্য জরুরি যানবাহন অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করায় পন্যবাহী যানবাহনগুলো এভাবে আটকা পড়ছে বলে সংশ্লিষ্টরা জানান।

বেলা ১১ টার দিকে সরেজমিন আলাপকালে বেনাপোল হতে গাজীপুরের কোনাবাড়ীগামী কেমিক্যাল বোঝাই কাভারভ্যান চালক স্বপন রেজা জানান, মালিক আমাদের বাড়তি পথ খরচ দেয় না। তাই ঘন্টার পর ঘন্টা ঘাটেই পড়ে থাকতে হচ্ছে। তানা হলে পদ্মা কিংবা যমুনা সেতু ঘুরে গেলে এতক্ষনে গন্তব্যে পৌঁছে যেতাম।

মোংলা হতে মানিকগঞ্জগামী গ্যাস সিলিন্ডার বোঝাই চালক মোঃ রিপন মিয়া জানান, ভোর টার দিকে ঘাটে এসে তিনি সিরিয়ালে আটকা পড়েন। দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তি পোহাচ্ছি।।

কয়েকজন ফেরি মাষ্টার জানান, আগের তুলনায় বর্তমানে নদী পার হতেপ্রায় দ্বিগুন সময় লাগছে। তীব্র স্রোতের বিপরীতে  ফেরি চালাতে গিয়ে  ফেরির ইঞ্জিল বিকল হওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার  ব্যবস্হাপক মো.সালাউদ্দিন জানান, দৌলতদিয়া টি ফেরিঘাটের মধ্যে বর্তমানে নাম্বার ফেরিঘাট দুটো চালু রয়েছে। নাম্বার ফেরিঘাটের পন্টুনের পকেট মেরামত করে চালু করার চেষ্টা চলছে। নদীতে তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে বাড়তি সময়  লাগছে। বর্তমানে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ছোট বড় মোট টি ফেরি চলাচল করছে। যাত্রীবাহী, কাঁচামাল জরুরি পন্যবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করায় ঘাট এলাকায় ট্রাক কাভার্ডভ্যান আটকা পড়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর