ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

জঙ্গি সাজিয়ে হত্যা

জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


  • আপলোড সময় : সোমবার ১৮ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩৬ পিএম

৯ বছর আগে ২০১৬ সালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার ঘটনায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইবুনাল-১ সোমবার এই আদেশ দেন।

প্রসিকিউশন জানিয়েছে, ২০১৬ সালে দেশের বিভিন্ন জেলা থেকে কিছু যুবককে বেআইনিভাবে আটক করা হয়। তারা বিভিন্ন মাদরাসার ছাত্র ও ইসলামি মনোভাবাপন্ন ছিল। পরে গাজীপুরের জয়দেবপুরের সোলায়মান সরকারের বাসায় তাদের বাইরে থেকে তালাবদ্ধ করে জঙ্গি নাটক সাজিয়ে গুলি করে হত্যা করা হয়।

ওই ঘটনায় নিহত মাদরাসা ছাত্র ইব্রাহিমের বাবা অভিযোগ দায়ের করলে প্রাথমিক তদন্ত শেষে ট্রাইব্যুনালে নতুন মামলা করা হয়। সোমবার এ মামলায় তৎকালীন এসবি প্রধান ও সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারী ছাড়াও সিটিটিসির তৎকালীন প্রধান মনিরুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটনের তৎকালীন কমিশনার হারুন অর রশীদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আবেদন মঞ্জুর করে পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর