ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

চার প্রতিষ্ঠানকে জরিমানা

গোয়ালন্দে ২০০ কেজি পলিথিন জব্দ


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:২৬ পিএম

 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

 

রাজবাড়ীর গোয়ালন্দে ৪টি প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

 

বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলার গোয়ালন্দ বাজারে চারটি প্রতিষ্ঠান (মুদি দোকান) এই অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন রাজবাড়ী জেলা পরিবেশ অধিদপ্তর। 

 

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

 

এসময় রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেনসহ গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল অংশ নেন। 

 

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ ধারা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ২০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করার পাশাপাশি চার প্রতিষ্ঠানের কাছ থেকে মোট হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর