ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

এলজি এম্বাসেডর মনোনীত সাতক্ষীরা গাবুরার হাবিবুল্লাহ আল মামুন


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:২৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

এলজি বাংলাদেশের এবছরের এম্বাসেডর মনোনীত হয়েছেন দ্বীপ ইউনিয়ন গাবুরার সন্তান হাবিবুল্লাহ আল মামুন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া সহস্রাধিক  উদ্ভাবনী সমাজ সচেতন প্রকল্পের মধ্য থেকে LG-এর অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে "LG উপকূলীয় শিক্ষা সহায়তা প্রকল্প ২০২৫"  নির্বাচিত হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে ৭০ জন এতিম, অসহায় এবং দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীকে সাইকেল সরবরাহ করবে। এই সাইকেল গুলো তাদের সময়মতো নিরাপদে স্কুলে পৌঁছে দেবে এবং পরিবারের আর্থিক চাপ কমাবে এবং  শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শিক্ষার প্রতিবন্ধকতা দূর করে, একটি নতুন প্রজন্মকে ভবিষ্যতের নেতা এবং সামাজিক উন্নয়নে অবদানকারী হওয়ার জন্য অগ্রনী ভূমিকা পালন করবে প্রকল্পটি। এই প্রকল্পের আওতায় দুইটি পরিবারে মোটর ভ্যানও প্রদান করা হবে।

হাবিবুল্লাহ আল মামুন সাতক্ষীরা উপকূলীয় অঞ্চলের  শিক্ষার্থীদের পাশাপাশি আত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে, এবছর সারাদেশ থেকে ৫জন এলজি এম্বাসেডর মনোনীত হয়েছে।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর