ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ

সাতক্ষীরা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামি গ্রেপ্তার


  • আপলোড সময় : বুধবার ২০ আগস্ট, ২০২৫ সময় : ৯:৩০ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া ১১ মামলার আসামী সাইফুল ইসলামকে (২৬) গ্রেপ্তার করেছে ্যাব। বুধবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা এলাকার আব্দুল জলিলের ছেলে। সাতক্ষীরা ্যাবের ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বুধবার সন্ধ্যায় জানান, প্রাথমিক তথ্যানুসন্ধ্যানে জানা যায়, সাইফুল অস্ত্র, বিস্ফোরক, নারী শিশু নির্যাতনসহ ১১টি মামলার আসামী হিসেবে সাতক্ষীরা জেলা কারাগারে অন্তরীণ ছিলেন। তিনি গত বছরের আগস্ট সন্ধ্যায় গেটের তালা ভেঙে কারাগার থেকে বের হন। পরে তার জেলসহচরদের সাথে নিয়ে দেশী অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পেট্রল বোমা ককটেল নিক্ষেপ করে জেলা কারাগার জ্বালিয়ে দিয়ে ব্যাপক ক্ষতিসাধন করেন। এছাড়া কারাগারের জিনিসপত্র লুটপাট করে পলাতক ছিলেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার রেজাউল করিম।

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর