শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিশাল র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা মাসুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হানুল হক রনির সঞ্চালনায় এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম সোহেল, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম সম্পাদক শাহিনুর ইসলাম শাহীন, সহ-সভাপতি কাওসার আলম বাবু ও আবুল বাশার লিয়ন, যুগ্ম সম্পাদক আব্দুর রউফ, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুয়েল হোসেন বাপ্পি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সিনিয়র সহ-সভাপতি আইয়ুব কাজী, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারিক মোল্লা, সিনিয়র যুগ্ম সম্পাদক জনি মন্ডল, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক মিম ময়দানহাট্টা, বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা তাহাজ্জত, হাফিজ, রিপন, সাব্বির, সাদ্দাম, তৌহিদুল, ওমর ফারুক, ইনসান আলী, মিজানুর রহমান, আবু সদ্দার, পারভেজ, গোলাম, নজরুল, ফারুক, রফিকুল ইসলাম, আহসান হাবিব, মিঠু, শাহাদত, পারভেজ, হারুনুর রশিদ, লাজু মিয়া, আব্দুল আজিজ, উজ্জল হোসেন, ডাবলু মিয়া, সনি মিয়া, ইভা সুলতানা প্রমুখ।
আকাশজমিন/আরআর