ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

সাতক্ষীরার তালায় যুবদল নেতাকে গলা কেটে হত্যা


  • আপলোড সময় : শনিবার ২৩ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৮ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম হোসেন (৩৩)-কে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) রাতে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল বাজার সংলগ্ন তার নিজ বাসায় এ ঘটনা ঘটে। শামীম ইসলামকাটি ইউনিয়নের উথুলি গ্রামের আব্দুল গফ্ফার শেখের ছেলে। স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি বলেন, 'শামীম অনেকদিন ধরে তার পরিবার নিয়ে ডুমুরিয়ার আঠারোমাইলে বসবাস করছিলেন। তাই তার ব্যক্তিগত বিষয় নিয়ে আমি খুব বেশি জানি না।'

এ বিষয়ে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।'

আকাশজমিন/আরআর

 

 


এ সম্পর্কিত আরো খবর