ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি


  • আপলোড সময় : রবিবার ২৪ আগস্ট, ২০২৫ সময় : ৭:৩৮ পিএম

ঈশ্বরদী প্রতিনিধি

বাংলাদেশ রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারী গেজেটের সকল ছুটিসহ সাপ্তাহিক দুদিন ছুটি,সকল সরকারী প্রতিষ্ঠানের ন্যায় মাঠ পর্যায়ে সকল কর্মচারী-কর্মকদর্তাদের নয়টা থেকে পাঁচটা পর্যন্ত কর্মঘন্টা বাস্তবায়নের দাবিসহ বারো দফা বাস্তবায়নের লক্ষে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার দিনব্যাপি পাকশী হাসেম আলী মিলনায়তনে  এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রেলওয়ে পাকশী বিভাগীয় প্রকৌশলী/ আব্দুল হানিফ, পাকশী বিভাগীয় প্রকৌশলী/ নাজিব কায়সার পাকশী বিভাগীয় সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন আয়োজকদের দাবির সাথে একমত পোষন করে দাবি পুলনের বিভিন্ ব্যখ্যাসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। 

শ্রমিকনেতা মোঃ নাসির উদ্দিন ফারুকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দলের কেন্দ্রিয় সাংগঠনিক সচিব সাইফুল ইসলাম,বিআরএল িেকন্দ্রিয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, প্রকৌশলী বিভাগের কর্মচারী এ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আমান উল্লাহ,মনিরুল ইসলাম,আবুল কাশেম, পাকশীর সভাপতি রানা হোসেন,রাজশাহীর সম্পাদক মনিরুল ইসলাম, পাকশীর সম্পাদক সোহেল, সুমন আলী,পার্ববর্তীপুরের কার্যকরী সভাপতি মিজানুর রহমান,আবু সাইদ,নাজমুল হোসেন,আব্দুল জলিল, জাকির হোসেনসহ ত্রিশজন নেতা বক্তব্য দেন।

বক্তারা নির্দিষ্ট সময়ের মধ্যে রেশন ভাতা ৫০ টাকা বাতিল করে পূর্বের ন্যায় বাধ্যতা মূলক রেশন  প্রদান এবং রেলপথে ১৪৪ ধারা জারি বিদ্যমান থাকা সত্বেও রাষ্ট্রীয় যে কোন দূর্যোগ   প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে রেলপথ রক্ষনাবেক্ষণের কাজে প্রত্যক্ষভাবে যুক্ত থাকা সকল প্রকৌশল বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণদেরকে ঝুঁকি ভাতা প্রদানসহ বারো দফা দাবি পূরণ না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার ঘোষনা দেন। উল্লেখ্য একই সময় দিনে ঢাকা,চট্রগ্রাম,লালমনিরহাট পাহাড়তলী বিভাগেও একই দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়।#

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর