ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

নড়াইলে হত্যা মামলায় আওয়ামীগের সাধারণ সম্পাদকসহ ৬ জনের যাবজ্জীবন


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৪:১৬ পিএম

নড়াইল প্রতিনিধি

পাঁচ বছর আগে নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকার উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ রানাকে হ/ত্যা মা'ম'লা'য় একই উপজেলার পুরুলিয়া  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কাজল মোল্লাসহ ৬ জনের যা'ব'জ্জী'বন কা'রা'দ'ণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কা'রা'দ'ণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলামের আদালত এই রায় দেন।

যাব'জ্জী'বন কারা'দ'ণ্ড'প্রাপ্ত অপর আসামিরা হলেন, সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিঠু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান। যাব'জ্জী'বন কা'রা'দ'ণ্ডের পাশাপাশি প্রত্যেকের ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কা'রা'দ'ণ্ড ভোগ করতে হবে।

১১ জন বিভিন্ন মেয়াদের কা'রা'দ'ণ্ডপ্রাপ্ত আ'সা'মিরা হলেন, তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা, হাসমত মোল্ল, নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্লা। এদের মধ্যে প্রথম সাত জনকে ১০ বছরের

কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কা'রা'দ'ণ্ড ভোগ করতে হবে। অপর চার আসামিকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের সশ্রম কা'রা'দ'ণ্ড ভোগ করতে হবে। এছাড়াও এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাসের রায় দেন আদালত।

সংশ্লিষ্ট আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন এসব তথ্য নিশ্চিত করেন। এদিন রায় ঘোষণার পর আসামিদের মৃ/ত্যু/দ/ণ্ড না দেয়ায় বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করে আদালত চত্বরে বি*ক্ষো*ভ করতে থাকেন। নিহতের স্বজন ও আসামিদের হা'ম'লা'য় ভুক্তভোগীরা। তারা বিচারককে আওয়ামী লীগের দো'স'র উল্লেখ করে আদালতে বিভিন্ন স্লো'গা'ন দেন।

আকাশজমিন/আরআর

 


এ সম্পর্কিত আরো খবর