ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

খাগড়াছড়িতে হিল ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপ্তি


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৭:৪১ পিএম

খাগড়াছড়ি  প্রতিনিধি :

খাগড়াছড়িতে আসন্ন দুর্গাপূজা জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য ১০০ জন হিল ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপলক্ষে আজ সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরে জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেছেন বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডেন্ট আরিফুর রহমান।

 

এসময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ  আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিচালক ডক্টর সাইফুর রহমান। এসময় তিনি প্রশিক্ষণপ্রাপ্ত হিল ভিডিপির সদস্যদের উদ্দেশ্যে বলেন,নিজ গ্রামে নিজ এলাকায় আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা পালন করার পাশাপাশি জননিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে হবে।

 

২৮ দিনের অ্যাডভান্সড কোর্সে মোট একশ জন প্রশিক্ষনার্থীকে সফল ভাবে কোর্স সমাপ্ত করায়  সার্টিফিকেট বিতরণ'সহ বিভিন্ন ক্যাটাগরিতে হিল ভিডিপি সদস্যদের পুরস্কৃত করা হয়।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর