ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রূপগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে জখম গ্রেপ্তার ৫


  • আপলোড সময় : সোমবার ২৫ আগস্ট, ২০২৫ সময় : ৮:৩৫ পিএম

রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে মা ছেলেকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ জনকে গ্রেপ্তার করে। গতকাল সোমবার ২৫ আগষ্ট  কাঞ্চন পৌরসভার কলাতলী এলাকায় ঘটনা ঘটে। আহত ওমর ফারুক জানান, দীর্ঘ দিন ধরে সাড়ে ১৪ শতাংশ জমি নিয়ে তাদের সাথে একই এলাকার আব্দুল সোবহানের সাথে বিরোধ চলে আসছিল। বর্তমানের জমি নিয়ে আদালতে মামলা চলমান। এদিকে সোমবার সেই জমি থেকে জোরপূর্বক গাছ কাটতে যায় সোবহান তার ছেলেরা।

এসময় ওমর ফারুক বাধা দিতে আসলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার, হাসি্ুবুলসহ ১০-১২ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওমরু ফারুক তার মা মাহমুদা বেগমকে এলোপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। এসময় আশে পাশের লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে তারা সেখানে ভর্তি রয়েছে। ঘটনায় দুপুরে ওমর ফারুকের ভগ্নিপতি আব্দুল্যাহ আল মামুন বাদী হয়ে জন নামীয়সহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

এদিকে ঘটনায় উল্টো থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযুক্ত সোবহান তার ছেলে ফেরদৌস, আলামীন, মাজাহার হাসি্ুবুলকে গ্রেপ্তার করে। ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে  মা ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় জনকে গ্রেফতার করা হয়েছে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর