ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

‘বাংলাদেশ জেল’ নাম পরিবর্তন হয়ে হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:১০ পিএম

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করেকারেকশন সার্ভিসেস বাংলাদেশকরার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেনকারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর কারা সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি।

তিনি জানান, কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যেবাংলাদেশ জেল নাম পরিবর্তন করেকারেকশন সার্ভিসেস বাংলাদেশকরার উদ্যোগ নেওয়া হয়েছে। ছাড়া আইনকানুন যুগোপযোগী করার জন্যকারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫ খসড়া চূড়ান্ত করে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়েছে।

 

কারা মহাপরিদর্শক বলেন, জনবলকে উৎপাদনমুখী করা হবে। এতে বন্দী নিজেই তার নিজের খরচ বহন এবং পরিবারকে সহায়তা করতে পারবেন। ধারণক্ষমতার অতিরিক্ত বন্দীদের স্থান সংকুলানের জন্য নতুন দুটি কেন্দ্রীয় চারটি জেলা কারাগার চালু করা হয়েছে। কারা অধিদপ্তরের পোস্টিং বাণিজ্য রোধে মেধা সততার ভিত্তিতে কর্মকর্তাদের পদায়ন করা হচ্ছে।

 

তিনি জানান, কারা বিভাগে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি স্বজনপ্রীতি ঠেকাতে প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ব্যবস্থা চালু করা হয়েছে। এতে দালালচক্র দুর্বল হওয়ার পাশাপাশি ভুয়া পরীক্ষার্থীদেরও শনাক্ত করা সম্ভব হয়েছে।

 

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর