ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

কেঁপে উঠল ৩০০ মিটার এলাকা

সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ


  • আপলোড সময় : মঙ্গলবার ২৬ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৭ পিএম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিআই খোলার বউ বাজার এলাকার একটি ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের ধাক্কায় প্রায় ৩০০ মিটার এলাকা কেঁপে ওঠে। ড্রেনের ইঞ্চি স্লাবগুলো উল্টে গিয়ে ভেতরের ধুলো-ধোঁয়া ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী আবুল কাসেম বলেন, আমি এবং আমার দোকানে আরও দুই ক্রেতা বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ড্রেনের স্লাবগুলো প্রায় তিন ফুট উঁচুতে উঠে যায়। আশেপাশের বিল্ডিংগুলো কেঁপে উঠেছে, আমরা সবাই ভয়ে চিৎকার করতে লাগলাম।

ঘটনায় নূর ইসলাম (৫০) নামে একজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও দুই নারীও আহত হয়েছেন, যাদের নাম এখনো জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় বাজার এলাকায় কম লোক থাকার কারণে ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে। তবে আশেপাশের মানুষজন আতঙ্কিত হয়ে ছুটে বের হয়ে আসে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, বিস্ফোরণের খবর পাওয়া মাত্রই দায়িত্বশীলরা ঘটনাস্থলে গেছেন।  তিনি বলেন, প্রত্যেক বছর টেন্ডারের মাধ্যমে ড্রেনগুলো পরিষ্কার করা হয়। বছর যথাযথভাবে পরিষ্কার না করা হতে পারে এই ঘটনার কারণ। আমরা শিগগিরই ব্যবস্থা নিচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম বলেন, আমরা ঘটনাটি শুনেছি এবং পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর