ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

আইনি বিপাকে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৩:২২ পিএম

বিনোদন ডেস্ক

আইনি বিপাকে পড়েছেন বলিউড তারকা শাহরুখ খান দীপিকা পাড়ুকোন। প্রতারণার অভিযোগে রাজস্থানের ভরতপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় নাম রয়েছে আরও জনের। ভারতীয় গণমাধ্যমের খবর, এই অভিযোগটি করেন কীর্তি সিং নামের একজন আইনজীবী। তিনি ২০২২ সালে একটি গাড়ি কেনেন। সেই গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠানকে ৫১ হাজার রুপি অগ্রীম বাকি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেন সেই আইনজীবী।


এরপর তিনি দাবি করেন, গাড়িটি কেনার পর থেকেই নানা যান্ত্রিক সমস্যা দেখা দেয়। অল্পদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড় ধরনের ত্রুটি ধরা পড়ে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারত। অভিযোগ করেও সমাধান না পেয়ে তিনি মামলা করেন।


কিন্তু কেন শাহরুখ দীপিকার নাম মামলায় জড়িয়েছে? জানা গেছে, তারা ওই গাড়ি সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং বিজ্ঞাপনে প্রচার করেছিলেন। সেই কারণেই এফআইআরে তাদের নামও যুক্ত করা হয়েছে। ঘটনায় ভরতপুরের মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে এখনও শাহরুখ বা দীপিকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর