ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ জনের রায় আজ কেন ভারত থেকে টনে টনে ইলিশ আসছে বাংলাদেশে? যুদ্ধ শেষে ইরানের তেলের নিয়ন্ত্রণ নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের ৫০ পেরিয়ে পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জেমিমা গোল্ডস্মিথ গ্রিসে নৌকা ডুবে ১ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, নিখোঁজ ২৫ আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ সৌদির তায়েফসহ ৩ শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, আহত ১৩ আট বিভাগেই বৃষ্টির শঙ্কা, অপরিবর্তিত থাকবে দিন-রাতের তাপমাত্রা ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে সিঁড়িতে হুড়োহুড়িতে ঝরল ৬ প্রাণ উত্তরপত্র মূল্যায়নে ভুল করলে পরীক্ষকের ২ বছরের জেল

বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৩:২৭ পিএম

বিনোদন ডেস্ক

বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট আর রণবীর কাপুরের নতুন বাংলো নিয়ে নেটমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। মুম্বাইয়ের পালি হিলে রাজ কাপুরের পুরনো কৃষ্ণ রাজ প্রপার্টির জায়গায় তৈরি হয়েছে এই ছয়তলা বাড়ি। তিন বছর ধরে প্রায় ২৫০ কোটি রুপি খরচে নির্মাণের কাজ এখন শেষের পথে।

এরই মধ্যে সেই বাংলোর একটি ভিডিও ভাইরাল হলে তৈরি হয় ব্যাপক আলোচনা; আর বিষয়টি ছড়িয়ে পড়তেই চটেছেন আলিয়া।  নিয়ে সামাজিক মাধ্যমে আলিয়া লিখেছেন, ‘আমাদের বাড়ির ভিডিও অনুমতি ছাড়া তোলা হয়েছে এবং অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা স্পষ্টতই ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ নিরাপত্তার জন্য বড় সমস্যা। অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও তোলা কখনোই ঠিক নয়।

তিনি আরও অনুরোধ করেছেন, যারা এই ভিডিও বা ছবি দেখেছেন তারা যেন তা আর শেয়ার না করেন এবং মিডিয়াকর্মীরাও যেন এগুলো সরিয়ে নেন। ঘটনায় অনেক নেটিজেনই আলিয়ার পাশে দাঁড়িয়েছেন। কেউ লিখেছেন, ‘এটা সরাসরি গোপনীয়তার লঙ্ঘন।আবার কারও মতে, ‘সব দোষ পাপারাৎজিদের নয়, হয়তো মিডিয়াকে আগেভাগেই খবর দেওয়া হয় বলেই ভিডিও বাইরে এসেছে।

 

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর