ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

রায়পুরায় প্রবাস বন্ধু ফোরামের ত্রৈমাসিক সভা


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:২৭ পিএম

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর রায়পুরায় নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকীকরণ কার্যক্রমকে জোরদার করতে ত্রৈমাসিক আলোচনা সভা করেছে প্রবাস বন্ধু ফোরাম। বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা মারকাজ মোড় ব্র্যাক অফিসের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় প্রত্যাশা-২ প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রবাস বন্ধু ফোরামের সভাপতি আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এমআরএসসি কো-অর্ডিনেটর শাহ মো. সাদমান সাকিব কুরাইশি।

 এসময় বক্তব্য রাখেন ফোরামের সাধারণ সম্পাদক এস এম শরীফ, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুনূর রশিদ, সদস্য সেলিম মিয়া ও আলী হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রত্যাশা-২ প্রকল্পের ফিল্ড অফিসার ফাতেমা আক্তার নূপুর ও আলমগীর পাঠান প্রমুখ। 


সভায় বক্তারা বলেন, বিদেশে কর্মরত শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে ও বিদেশ ফেরতদের পুনর্বাসন ও পুনরেকীকরণে প্রবাস বন্ধু ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য স্থানীয় পর্যায়ে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সহায়তা প্রদান, তাদের পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, ফোরামের কার্যক্রম আরও জোরদার করা এবং এ কার্যক্রমকে ব্যাপকভাবে প্রচার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সদস্যদের আগামী ত্রৈমাসিক সভার আগে বিদেশ ফেরত ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অবহিত করন। একইসঙ্গে বিদেশে যেতে ইচ্ছুক নতুন কর্মীদের নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন করার আহ্বান জানানো হয়।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর