ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,  ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রগতির আড়ালে নৈতিক দেউলিয়া সমাজ: বিশ্ব যখন শেখায়, আমরা তখন পিছিয়ে সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে সাদমান, প্রথম দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৮২ জাপানের ব্যবসায়ীদের বাংলাদেশে বড় বিনিয়োগের উদাত্ত আহ্বান তারেক রহমানের বাউফলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে কিন্ডারগার্টেন ও দুর্নীতির অভিযোগ ঠাকুরগাঁও উপনির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছে ইসি ইসরায়েলে নির্বাচন: ৬০ শতাংশ ভোট গণনা শেষ, এগিয়ে নেতানিয়াহুর দল খাদ্যে পুষ্টি উপাদান যুক্ত করতে দ্রুত আইন প্রণয়নের তাগিদ প্রতিমন্ত্রীর ক্রসফায়ার মন্তব্যে কোণঠাসা আইজিপি, আলোচনায় ব্যারিস্টার মো. জিল্লুর রহমান

শ্যামনগরে সুদের লেনদেন নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু


  • আপলোড সময় : বুধবার ২৭ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৯ পিএম

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরা শ্যামনগরে সুদের লেনদেন নিয়ে সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার শ্যামনগরে সুদের টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত মুজিবর গাজী (৬২) মারা গেছেন। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর এলাকার মৃত আহাদ আলী গাজীর ছেলে। এর আগে রোববার সকালে শ্যামনগরের সোনার মোড় এলাকায় মুজিবর গাজী ও অমল সরকারের মধ্যে সংঘর্ষে মুজিবরসহ উভয়পক্ষের ৬জন আহত হয়। বংশীপুর গ্রামের সুশান্ত সরকার জানান, ২০ বছর আগে অমল সরকার ৫০ হাজার টাকা সুদে ধার নিয়েছিলেন মুজিবর গাজীর কাছ থেকে । সুদ-আসলে টাকা পরিশোধের পরও মুজিবর গাজী ৯০ হাজার টাকা দাবি করতে থাকেন অমল সরকারের কাছে ।

গত রোববার সকালে সুদের টাকা চাইলে অমল সরকার সমুদয় টাকা পরিশোধ হয়েছে বলে মুজিবরকে জানান। এনিয়ে তর্কাতর্কির এক পরযায়ে দুইপক্ষের মধ্যে লাটি-সোটা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মুজিবর গাজী ও অমল সরকারসহ উভয়পক্ষের ৬ জন আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অমল সরকার ও মুজিবর গাজীর অবস্থার অবনতি হলে তাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

 সেখানে মঙ্গলবার দুপুরে মুজিবর গাজীর মৃত্যু হয়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষে ঘটনায় সোমবার রাতে আলাউদ্দিন ও সুশান্ত সরকার বাদী হয়ে পৃথক দুটি মামলা করেছেন। মঙ্গলবার মুজিবর গাজীর মৃত্যু হলো। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আকাশজমিন/আরআর 


এ সম্পর্কিত আরো খবর