ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অল্পের জন্য বাঁচলেন আন্তর্জাতিক নেতারা ৩৬ ঘণ্টা পর নিহত বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিলো বিএসএফ শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাড়াশে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর কাণ্ড


  • আপলোড সময় : শনিবার ৩০ আগস্ট, ২০২৫ সময় : ৪:৪৬ পিএম

সিরাজগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে মজনু পারভেজ (৩৯) নামের একজন আত্মহত্যা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন, তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান। শনিবার (৩০ আগস্ট) ভোর সাড়ে ৬ টার দিকে তাড়াশ পৌর উত্তর ওয়াবদাবাঁধ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মজনু পারভেজ তাড়াশ পৌর শহরের মৃত আব্দুস সাত্তার আলীর ছেলে।

জানা যায়, মজনু পারভেজ ২৫ বছর পূর্বে পার্শ্ববর্তী বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের রোকসানা খাতুনকে বি‌য়ে ক‌রে‌নে। তাদের দাম্পত্য জীবনে ১৬ বছর বয়সের এক ছেলে ও ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে ওভাবের তাড়নায় উভয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। ঝগড়ার জের ধরে ৩ মাস আগে রোকসানা খাতুন ছেলে মেয়েকে রেখে বাবার বাড়িতে চলে যায়।

অনেক বার পারিবারিকভাবে চেষ্টা করেও রোকসানা খাতুনকে আনতে ব্যর্থ হয় মজনু পারভেজ। ৭ দিন আগে রোকসানা খাতুন স্বামী মজনু পারভেজের ঠিকানায় ডিভোর্স লেটার পাঠায়। পরিবারের লোকজন মজনু পারভেজকে বিষয়টি অবগত করেনি। গতকাল বিকালে ডাক পিয়ন বাসায় এসে ডিভোর্স লেটার চিঠি বাড়িতে দিয়ে গেলে। এরপর থেকে তিনি বিষন্নতায় ভুগতেন। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে তার নিজ ঘরের মধ্যে মজনু পারভেজের মরদেহ ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, মজনু পারভেজের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

আকাশজমিন/আরআর


এ সম্পর্কিত আরো খবর